ইন্টারন্যাশনাল ড্রাইভিং পারমিট (IDP)

বিদেশে গাড়ি চালানোর আগে জেনে নিন International Driving Permit (IDP) সম্পর্কে প্রয়োজনীয় সব তথ্য—যোগ্যতা, আবেদন প্রক্রিয়া, কাগজপত্র, ক্যাটাগরি ও গুরুত্বপূর্ণ নির্দেশনা।

১২ মাস মেয়াদি

১৮৩ টি দেশে স্বীকৃত

AAB একমাত্র প্রদানকারী প্রতিষ্টান

বাংলাদেশ অটোমোবাইল এসোসিয়েশন (AAB) , ফেডারেশন ইন্টারন্যাশনাল ডি’ল অটোমোবাইল (FIA) ও অ্যালায়েন্স ইন্টারন্যাশনাল ডি’টুরিজম (AIT) এর একমাত্র সদস্য, যা ১৯৪৯ সালের ইউএন কনভেনশন অফ রোড ট্রাফিক ( জেনেভা কনভেনশন) এর অধীনে IDP ইস্যু করার জন্য অনুমোদিত একমাত্র প্রতিষ্ঠান।

বাংলাদেশ অটোমোবাইল অ্যাসোসিয়েশন (AAB) হল বাংলাদেশের একমাত্র অনুমোদিত প্রতিষ্ঠান যা আন্তর্জাতিক ড্রাইভিং পারমিট (IDP) ইস্যু করে।

ইন্টারন্যাশনাল ড্রাইভিং পারমিট (IDP) কি ?

এটি এমন একটি ডকুমেন্ট যা স্থানীয়/জাতীয় ড্রাইভিং লাইসেন্সের পাশাপাশি ব্যবহারকারীকে বিদেশে গাড়ি চালানোর অনুমতি দেয়। বাস্তবে এটি কোনো নতুন লাইসেন্স নয়, বরং আপনার দেশের বৈধ ড্রাইভিং লাইসেন্সের একটি আন্তর্জাতিকভাবে স্বীকৃত অনুবাদ ও পরিচয়পত্র, যা বিভিন্ন দেশের ট্রাফিক কর্তৃপক্ষ সহজে বুঝতে পারে।

জাতিসংঘ (UN) বা আন্তর্জাতিক কোনো ট্রাফিক নিয়ম অনুযায়ী “International Driving License” বা আন্তর্জাতিক ড্রাইভিং লাইসেন্স বলতে আইনগত কোনো নথির অস্তিত্ব নেই। আসল নথিটির নাম হলো “International Driving Permit” (IDP) বা আন্তর্জাতিক ড্রাইভিং পারমিট।

IDP নিজে কোনো ড্রাইভিং লাইসেন্স নয়। অর্থাৎ শুধুমাত্র IDP দিয়ে গাড়ি চালানো যায় না। এটি ব্যবহার করতে হলে অবশ্যই আপনার মূল বাংলাদেশি ড্রাইভিং লাইসেন্স সঙ্গে থাকতে হবে।

কেন প্রয়োজন ?

আপনি যদি বিদেশে ভ্রমণ, উচ্চশিক্ষা, চাকরি বা দীর্ঘ সময়ের জন্য বসবাস করতে যান এবং সেখানে গাড়ি চালানোর পরিকল্পনা করেন, তাহলে International Driving Permit (IDP) অত্যন্ত গুরুত্বপূর্ণ।

বিদেশে বৈধভাবে গাড়ি চালানোর ক্ষেত্রে সহায়ক
Car Rental কোম্পানিগুলো অনেক সময় IDP চায়
পুলিশি চেকিং/ রুটিন ট্রাফিক স্টপ সহজ হয়
লাইসেন্সের আন্তর্জাতিক অনুবাদ হিসেবে কাজ করে
আন্তর্জাতিক ট্রাফিক কর্তৃপক্ষ সহজে লাইসেন্স যাচাই করতে পারে
আন্তর্জাতিক রোড ট্রিপ, ভ্রমণের সময় ঝামেলা কমাতে
সড়ক দুঘর্টনার পরে, ইনসুরেন্স ক্লেইম করার সময়
বৈদেশিক লাইসেন্স অর্জনে সহায়ক

আবেদন প্রক্রিয়া

AAB এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে সহজেই আবেদনপত্র ফরম ডাউনলোড করে ফর্মটি সঠিক ভাবে পূরণ করতে হবে।
ফর্ম পূরণ করা হলে প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হবে, যেসকল কাগজপত্র লাগবে
পাসপোর্টের প্রথম ২ (নিজ তথ্য) পাতার ফটোকপি, ভিসার কপি ( প্রযোজ্য ক্ষেত্রে)
জাতীয় পরিচয়পত্র (NID) এর কপি।
লাইসেন্সের সত্যায়িত ফটোকপি, ই-লাইসেন্স গ্রহণযোগ্য; উভয় ক্ষেত্রেই কমপক্ষে ১ মাসের মেয়াদ থাকতে হবে
১ কপি পাসপোর্ট ও ৪ কপি স্ট্যাম্প সাইজ ছবি।
নির্ধারিত ফি জমা দিতে হবে
পূরণকৃত ফর্ম, প্রয়োজনীয় কাগজপত্র ও ফি পরিশোধের রশিদ সংযুক্ত করে AAB এর অফিসে জমা দিতে হবে।
আপনার আবেদনপত্র ও ড্রইভিং লাইসেন্স যাচাই-বাছাই সম্পন্ন হলে আপনার মোবাইল নাম্বারে SMS এর মাধ্যমে IDP সংগ্রহের তারিখ জানিয়ে দেয়া হবে।
নির্দিষ্ট তারিখে AAB এর অফিসে উপস্থিত হয়ে আপনার IDP সংগ্রহ করতে পারবেন।

যদি আপনার লাইসেন্স Mirpur BRTA থেকে ইস্যু না হয়, তাহলে regional BRTA office-এ ভেরিফিকেশন লাগতে পারে।

যদি আপনার জাতীয় ড্রাইভিং লাইসেন্স DL চেকার-এ পাওয়া না যায় তবে এটি জাল হিসাবে গণ্য হবে, এবং আপনি আন্তর্জাতিক ড্রাইভিং পারমিট (IDP) এর জন্য আবেদন করার যোগ্য হবেন না।

আপনার অবর্তমানে একজন প্রতিনিধী আপনার পক্ষে আবেদনপত্র জমা ও IDP সংগ্রহ করতে পারবেন।

আবেদনপত্র জমা ও IDP সংগ্রহের জন্য AAB এর অফিসে আসতে হবে।
অফিসের ঠিকানা: 3B, Outer Circular Road, Moghbazar, Dhaka-1217
রবি-বৃহ: সকাল 9:00 থেকে বিকাল 4:00 টা পর্যন্ত।

ডেলিভারির সময় ও ভেইকেল ক্লাস এর ভিত্তি করে ফি নির্ধারিত হয়।

মূলত 4টি ডেলিভারি অপশনের মাধ্যমে, 5টি ভেইকেল ক্লাস এর IDP সংগ্রহ করা যাবে।

BRTA License Class Abbreviations
“C – Motorcycle”
“L – Light Motor Vehicle”
“M- Medium Motor Vehicle”
“H – Heavy Motor Vehicle”
“V – Commercial Vehicle”
“PSV – Pubic Service Vehicle”

উপরে উল্লেখিত ফি এর সাথে 15% Vat সংযুক্ত হবে।

IDP এর সাথে Additional Certificate নিতে চাইলে 500/- টাকা অতিরিক্ত পরিশোধ করতে হবে।

যে সকল দেশে গাড়ি চালাতে পারবেন

বিশ্বের প্রায় 98% দেশে IDP স্বীকৃত। 183 টির অধিক দেশে গাড়ি চালাতে পারবেন।

Australia, France, Germany, Denmark, Finland, Italy, Spain, Romania, Sweden
Canada, Mexico, USA
China, Japan, Indonesia, Singapore, Thailand, Korea
Saudi Arab, Qatar, Kuwait, UAE
Egypt, Morocco সহ আরো অনেক দেশে

যে দেশে যাচ্ছেন সেই দেশের ট্রাফিক আইন, IDP গ্রহণযোগ্যতা, ড্রাইভিং নিয়ম এবং Car Rental কোম্পানির শর্ত আগে থেকেই যাচাই করা উচিত।

মেয়াদ ও নবায়ন: ইস্যুর তারিখ থেকে 12 মাস পর্যন্ত বৈধ, যা সারা বিশ্বে প্রযোজ্য।
বর্তমানে, নবায়ন পরিষেবা উপলব্ধ নয়। IDP মেয়াদ শেষ হলে, আপনাকে আপডেটেড কাগজপত্র জমা দিয়ে নতুন করে আবেদন করতে হবে

যাচাই র্সতকতা
aabverify.online এর মাধ্যমে QR কোড স্ক্যান করে IDP যাচাই করা যায়।

সাধারণ প্রশ্ন-উত্তর